গফরগাঁওয়ে ৫ জুয়াড়িসহ ৯ জন গ্রেফতার

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ জুয়াড়িসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ মার্চ) গফরগাঁও থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গফরগাঁও থানার এসআই হোসাইন আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালেশ্বর গ্রামের জনৈক খসরু মিয়ার বাঁশঝাড়ে অভিযান চালিয়ে শিলাসী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. রিপন মিয়া, দুলাল উদ্দিনের ছেলে মো. ডালিম, দুলাল উদ্দিনের ছেলে মো. রিয়াদ মিয়া, জালেশ্বর গ্রামের গুলজার হোসেনের ছেলে মনির হোসেন, সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়াকে আটক করে। এ ছাড়া পৃথক অভিযানে পুলিশ ওয়ারেন্টভুক্ত ভারইল গ্রামের এস এম খাদেমুল হকের ছেলে কামরুজ্জামান, লক্ষ্মণপুর গ্রামের আছমত আলীর ছেলে জামাল উদ্দিনকে গ্রেফতার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *