গফরগাঁওয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসিন খন্দকার।

উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমদাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক প্রমূখ।
পরে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *