তারাকান্দায় আশ্রয়ণ প্রকল্প ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন নির্বাহী সেল ও পিইপিজেড এর মহাপরিচালক

শেয়ার করুন :

তারাকান্দা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় আশ্রয়ণ প্রকল্প ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড এর মহাপরিচালক শাহিদা সুলতানা।

সোমবার (৬ মার্চ) দুপুরে মহাপরিচালক তারাকান্দা উপজেলায় আসার পথে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা প্রাঙ্গনে পৌঁছলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তাকে স্বাগতম জানান। পরে তিনি বানিহালা ইউনিয়নের লাউটিয়া গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং বৃক্ষ রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সেল ও পিইপিজেড এর পরিচালক এহেতেশাম রেজা, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প্রকৌশলী,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *