গফরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইমদাদুল হক, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন প্রমূখ। বক্তব্য শেষে অতিথিবৃন্দ গবাদিপশু ও পাখির স্টল পরিদর্শন করেন। মোট ৪৩টি স্টলে গরু, ছাগল, হাঁস- মুরগি- কবুতর, ময়না-টিয়া- ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পাখি স্থান পেয়েছে। বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!