রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে আর্দশ শিশু নিকেতন (কেজি) স্কুলের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বর্ণাঢ্য কুঁচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। ক্রীড়ানুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ এস. এম. শফিক উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রধান শিক্ষক এইচ কবির টিটো’র সার্বিক ব্যবস্থাপনায় বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।