রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌরশহরের অবস্থিত নাইম চক্ষু হাসপাতাল আয়োজনে গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা ১৫০ জন অসহায় রোগীকে ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়েছে। এদিন তিনজনের চিকিৎসক এ সেবা প্রদান করেন। এসময় হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন ও নির্বাহী পরিচালক কবির আহমেদ উপস্থিত ছিলেন।
নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই।