রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় এবং রোস্তম আলী গোলন্দাজ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের দাতা সদস্য মাহফুজা গোলন্দাজের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া। দিনব্যাপী ক্রীড়ানূষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।