রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুকসাইর শাহাদত হোসেন মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজা ইয়াছমিনের সভাপতিত্বে এ সময় ত্রুীড়ানুষ্ঠান উদ্বোধন করেন লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের এএসপি (র্যাব) হাম্মাদ হোসেন নয়ন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূরে আলম ভূইয়া, লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নিজাম উদ্দিন সর্দার ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর কমান্ডার মোঃ আইয়ুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ হারুনূর রশিদ, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, সাংবাদিক আনোয়ারুল কবির মামুন, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাসরিনের সার্বিক ব্যবস্থাপনায় ত্রুীড়ানুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।