রফিকুল ইসলাম খান।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস আয়োজনে ইসলামিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানে আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক, উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক -শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। পরে ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনিসহ অতিথিরা।