রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আব্দুর রহমান ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনাসভা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ সভাপতি মোঃ শাহান শাহ্ খান বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল বাসার মনি, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা, দত্তের বাজার ইউপি চেয়ারম্যান মোছাঃ রোকসানা বেগম ও লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন সরদার।
কলেজের সহকারী অধ্যাপক এস. এম. মাহবুবুল আলম মানিক ও প্রভাষক মোঃ মোসাব্বিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, আওয়ামী লীগ নেতা
বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক -শিক্ষার্থী ও সুধীজন প্রমূখ।