ফুলপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রমজান আলী (২৪) এবং জয়ঘোষ (২১)।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) ভোর পৌনে ৫টায় ফুলপুর বাসস্ট্যান্ডে চট্রগ্রাম হতে শেরপুর গামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর বাস স্ট্যান্ড এলাকা হতে চট্টগ্রাম থেকে শেরপুরমুখী একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজা সহ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চক লেংগুড়া এলাকার মৃত গোলাপ জামালের ছেলে রমজান এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার রাধানগর এলাকার সুনীল ঘোষের ছেলে জয়ঘোষ কে গ্রেফতার করে ফুলপুর থানা পুলিশ।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *