রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কুকিং এন্ড বেকিং এর উপর দিনব্যাপী স্পেশাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী)
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল ম্যানেজমেন্ট (ভিআইপিএম) ও গফরগাঁও
নারী উদ্যোক্তা সংস্থার যৌথ আয়োজনে দিনব্যাপী এ ওয়ার্কশপ গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।
যারা রান্নাপ্রেমি কিংবা রান্নাকে নিজের প্রফেশন হিসেবে নিতে চান তাদেরকে হাতে কলমে কিছু টেকনিক, কিছু আইটেম আর কিছু বিজনেস কৌশল শেখানো হয় দিনব্যাপী এই স্পেশাল ওয়ার্কশপে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল ম্যানেজমেন্টের (ভিআইপিএম) সেফ তন্বী শারমিন মারিয়া ও রাদিতুর রহমান এ ওয়ার্কশপে নারী উদ্যোক্তাদের খাবার প্রস্তুত ও পরিবেশন দেখান।
এ ওয়ার্কশপে কুকিং এন্ড বেকিংয়ের ৪টি আইটেমের উপর ৩০ জন নারী অংশ নেন। ওয়ার্কশপ শেষে প্রশিক্ষণপ্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোমান আহমেদ রাহিদ (প্রিন্সিপাল ভিআইপিএম), সারোয়ার জাহান মুকুল (পরিচালক ভিআইপিএম), আনোয়ারুল কবির মামুন (এডমিন ও সমন্বয়ক গফরগাঁও নারীর উদ্যোক্তা), ইয়াসমিন আক্তার (এডমিন গফরগাঁও নারী উদ্যোক্তা) , এডমিন প্যানেলদের মধ্যে থেকে আরো ছিলেন মুস্তারিজাহান সাথী, সুচি, ঊর্মী, কনা ও নারী উদ্যোক্তারা প্রমূখ।