গফরগাঁওয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার (১১ ফেব্রæয়ারী) সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার সকাল ১১ টায় ৭নং ওয়ার্ডের নলচিড়া পালের বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন, ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল ও আব্দুল মালেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ও আরিফুজ্জামান রাজু, কৃষক লীগের আহবায়ক আল আবেদীন আকরাম মাষ্টার, যুগ্ন আহবায়ক হযরত আলী, ছাত্র লীগের আহবায়ক মাহমুদুল হাসান, ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *