চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ইন্তেকাল।

শেয়ার করুন :

মোঃ সিরাজুল মনির বিশেষ প্রতিনিধি।।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম শাখার সহ সভাপতি, পরে চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমৃত্যু সভাপতির দায়িত্বে ছিলেন।

এছাড়া মোসলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূণ্য হওয়া উপ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন প্রথমবারের মতো এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর এই আসন থেকে জাতীয় পার্টি ও বিএনপির পর জাসদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ৪৩ বছর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি আওয়ামী লীগের কোনো নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোসলেম উদ্দীন আহমদের হাত ধরে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *