ভালুকায় চার ঔষধ ব্যবসায়িকে ১৬ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন :

আসাদুজ্জামান  ভালুকা (ময়মনসিংহ)।।
ভালুকায় চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভালুকা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় ওই অভিযানে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের লাইসেন্স নবায়ন না থাকা এবং দোকানে সেম্পল ঔষধ রাখার ওইসব জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সেম্পল রাখার দায়ে মাস্টার ফার্মীসিকে ৬ হাজার, রাজ্জাক মেডিকেল হল কে ৬ হাজার, জামান মেডিকেল হলকে ২ হাজার, মা মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক রেশমা সুলতানা যুথী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *