গফরগাঁওয়ে চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক ওয়াস কর্মসূচির ওয়াটার পয়েন্ট উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য নবনির্মিত ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার জিয়াউর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম খান, তফাজ্জল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্র্যাক ওয়াস প্রজেক্ট এর আওতায় উক্ত আধুনিক ওয়াস রুম ও মানসম্মত টয়লেট নির্মাণ করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বিদ্যালয়ে বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও পড়াশোনা সার্বিক খোঁজ খবর নেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *