ময়মনসিংহে চোরাইকৃত নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত নগদ টাকা ও স্বর্ণালংকার সহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন,চোর মো: মাহফুজুর রহমান তুহিন(২০)। এসময় তার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মাহফুজুর রহমান তুহিন সদর উপজেলার আকুয়া চুকাইতলা বড়বাড়ী এলাকার মো: জুয়েলের পুত্র।

পুলিশ জানায়,গত ৯ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় কোতোয়ালী থানাধীন ইটাখোলা রোডে জনৈক মো: আবুল মুনসুর এর বাড়ীতে দুর্ধষ চুরি সংঘটিত হয়।

জনৈক আবুল মুনসুর সহ তার পরিবারের লোকজন ঘটনার কিছুদিন র্পূব হইতে ঢাকায় থাকার সুযোগে চোর দিনের বেলায় বাসার মূল গেইট টপকে বাসা ও রুমের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়।

এরূপ সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের একটি টিম চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতারের জন্য ঘটনার আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরকে সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চোর মো: মাহফুজুর রহমান তুহিন কে দ্রুততম সময়ে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *