জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এর ব্যক্তিগত অর্থায়নে জুড়ী উপজেলাধীন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে
প্রতিটি ইউনিয়নের দরিদ্র ও হতদরিদ্র পরিবারের তালিকা অনুযায়ী (৭৫০) পিছ কম্বল বিতরণ করা হয়েছে। স্থান উপজেলা পরিষদ অডিটোরিয়াম জুড়ী, বিকাল ৩ঃ ঘটিকায় শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী, রঞ্জন চন্দ্র দে উপজেলা নির্বাহী অফিসার জুড়ী, রতন কুমার অধিকারী সহকারী কমিশনার (ভূমি), জসীম উদ্দিন উপজেলা কৃষি অফিসার, মোশাররফ হোসেন অফিসার ইনচার্জ জুড়ী থানা, বড়লেখা উপজেলা পনিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইমরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।