শেরপুরের নকলা বড় কবরস্থান থেকে ১১ লাশ গায়েব।

শেয়ার করুন :

এমএস মনির শেরপুর থেকে ফিরে।।
শেরপুর জেলার নকলা পৌরসভার বড় কবরস্থান থেকে ১১ লাশ গায়েব হয়ে গেছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, জেলার নকলা পৌরসভার চন্দ্রকোনা সড়কের পাশে অবস্হিত বড় গোরস্হান থেকে গত রাতে ১১ টি লাশ উত্তোলন করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চক্র। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনা কিভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি। নকলা থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়, পুরনো এবং নতুন মিলে মোট ১১ টি লাশ কবরস্থান থেকে নিয়ে গেছে গত মধ্যরাতে। তবে এটা কোন মানুষের কাজ নাকি পশুর কাজ এখনো নিশ্চিত হতে পারেনি স্হানীয় প্রশাসন। এ নিয়ে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে বলে নকলা পুলিশ জানায়।
স্হানীয় সুত্র জানাই এ ধরনের ঘটনা এ কবরস্থানে আগেও ঘটেছে এতে জড়িতদের গ্রেফতার ও করেছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *