রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে ইফটিজিং, মাদক মুক্ত সুস্থ্য সুন্দর সমাজ গড়তে এবং তৃণমূলের নেতাকর্মীদের খেলাধুলার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত রাখতে দেড় শতাধিক ফুটবল ও বলিবল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মধ্যবাজারস্থ্ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের মধ্যে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাহ উদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজিব, যুবলীগ নেতা আতিকুর রহমান, মোঃ শাহজালাল, নজরুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাহ উদ্দিন পলাশ বলেন, তারুন্যের অহঙ্কার আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ইফটিজিং, মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে এবং খেলাধুলার আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত রাখতে শতাধিক ফুটবল ও অর্ধশত ভলিবল উপহার দিয়েছেন।