গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আফরোজা নাজনীন এর যোগদান উপলক্ষে গত সোমবার রাতে থানা ক্যাম্পাসে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন ৩৪তম বিসিএস- এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ময়মনসিংহ জেলায় যোগদান করার পূর্বে তিনি শেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার, নালিতাবাড়ী সার্কেল হিসেবে কর্মরত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!