রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ । গতকাল সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স গত রোববার দিবাগত রাতে উপজেলার জন্মেজয় এলাকা অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটকৃতরা হলেন- পৌরসভায় ৪নং ওয়ার্ডের চর জন্মেজয় গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আঃ রহমান খসরু (৩৮), পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর (উত্তর) গ্রামের আব্দুল হাই এর ছেলে অহিদ মিয়া (৪০) ও দ্বীপেশ্বর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আঃ রশিদ (৩৬)। এছাড়াও গফরগাঁও পৌর শহরের গোহাটা থেকে পুলিশ আইনের দ্বীপেশ্বর গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৫) ও ওয়ারেন্টভুক্ত আসামী রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের এরশাদের মেয়ে তানজিলা (৩৮) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মোট পাঁচ আসামীকে গতকাল সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।