গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে গত বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় শিক্ষার মান নিয়ে আলোচনা অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশাররফ হোসেন , কুশল রনি প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *