মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে পোল্ট্রি খাদ্যলরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত সিএনজি চালকের নাম নাঈম মিয়া (১৮) সে ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া পশ্চিম গ্রামের সিএনজি ড্রাইভার সবুজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সদরের তারাকান্দা-ময়মনসিংহ হাইওয়ে রাস্তার আলালপুর নামক স্থানে প্রচন্ড কুয়াশার মধ্যে সিএনজি এবং পোল্ট্রি খাদ্যের গাড়ীর সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজি চালক নাইম মিয়া ফুলপুর থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহে যাত্রী রেখে ময়মনসিংহ থেকে খালি সিএনজি নিয়ে ফেরার পথে আলালপুরে বিপরীত দিক থেকে আসা পোল্ট্রি খাদ্যের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সিএনজি চালক নাঈমের।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।