রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক)। পৌর শহরের ছিনমূল, অসহায় ও হতদরিদ্র দেড় শতাধিক মানুষের মাঝে দুপ্রক শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
আজ বুধবার (৪ জানুয়ারি) রাতে উপজেলা দুপ্রক সভাপতির বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, এডভোকেট এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, ইসলামিক ফাউণ্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ ইমদাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক রফিকুল বাসার প্রমূখ।