আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতা ও উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান তালুকদার মোমেন এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর উপজেলার লোহাববৈ বনকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ভালুকার এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদসহ বিএনপি ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ›দ্ব এবং এলাকার কয়েক হাজার মুসল্লি মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।
সোমবার ভোরে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান তালুকদার মোমেন ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়েবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি শারীরিক বিভিন্ন পরীক্ষা দিয়ে রোববার বিকেলে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। রাতে হঠাৎ তার স্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে পরিবারের লোকজন ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারো বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি বিশ^কাপ খেলাও দেখেন এবং খেলা শেষে আবারো তার স্বাসকষ্ট বেড়ে গেলে মধ্যরাতে তাকে চুরখাই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় ভোরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোমেন তালুকদারের মত্যুতে ভালুকার সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম ও পৌর বিএনপির আহবায়ক হাতেম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ›দ্ব গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।