আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় বাদ্য বাজিয়ে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম, ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন বাদল, আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমীন, নিয়ামুল করীম জান্নাত, সিরাজুল ইসলাম ঢালী প্রমূখ।