রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবী বীর সন্তানদের স্মরণে গফরগাঁও পৌরশহরের লঞ্চঘাটা বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ¦ালন ও পুস্পস্তর্বক অপর্ণ করা হয়। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন ও পুস্পস্তর্বক অপর্ণ করে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক, সমবায় অফিসার মীর মোঃ কাশেম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিমউল্লাহ মোস্তফাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।