তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। নিহতরা হলেন, হাফিজুর রহমান (২৬), ইমরান হোসেন সোহাগ (৩০) ও মোমিন মন্ডল (৪৫) ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের তারাকান্দার গোপালপুর খামার বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র হাফিজুর রহমান (২৬) এবং চক-নগুয়া গ্রামের মোঃ আঃ গনি মন্ডলের পুত্র ইমরান হোসেন সোহাগ (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাফিজুর ও ইমরান হোসেনের মৃত্যু হয়।
এদিকে, দুপুর ১ টায় একই আঞ্চলিক সড়কের কাকনী বাজার সংলগ্ন স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোমিন মন্ডল(৪৫)নামে একজন ঘটনাস্থলেই মারা যান। নিহত মোমিন মন্ডল তারাকান্দার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের তমির উদ্দিন মন্ডলের পুত্র।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালপুর খামার বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *