ময়মনসিংহে “আনন্দলোকে মঙ্গলালোকে” মাল্টিপারপাস হলের উদ্বোধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ পুলিশ লাইন্সে “আনন্দলোকে মঙ্গলালোকে” নামীয় নবনির্মিত মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন করেন আইজিপি  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

ময়মনসিংহ জেলা সফরকালে ১২-১১-২০২২ খ্রিষ্টাব্দ তারিখে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় “আনন্দলোকে মঙ্গলালোকে” নামীয় নবনির্মিত মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে ব্যারিস্টার হারুন অর রশিদ, বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ; জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর; পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়গণ; ময়মনসিংহ রেঞ্জ-এর আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মাননীয় আইজিপি মহোদয় মাল্টিপারপাস হল ঘুরে দেখেন এবং হল সংক্রান্তে প্রশংসাসূচক অভিব্যক্তি ব্যক্ত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *