রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উর্মি ঠাকুর (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নিজ বাসায় ঘটনাটি ঘটে।
সে গফরগাঁও পৌর শহরের ৪নং ওয়ার্ডের ষোলহাসিয়া এলাকায় মৃত সেন্টু ঠাকুরের মেয়ে ও স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, স্কুল ছাত্রী উর্মি ঠাকুর বৃহস্পতিবার সকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে দুপুরে বাসায় আসে। খাওয়া-ধাওয়া শেষে ময়মনসিংহ মামার বাড়ি বেড়াইতে যাওয়া নিয়ে ভাইবোনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এরই জের ধরে সবার অগোচরে নিজ বাসায় ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। দুপুর আড়াইটায় স্বজনরা টের পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উর্মির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।