রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে বড় দিঘীরপাড় এলাকায় আড্ডার অবস্থায় বীরমুক্তিযোদ্ধার সন্তান আরিফ উর রহমান রিয়াদ সরকারের ওপর হামলা করে হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীসহ তার পরিবারের লোকজন, স্বজন, ব্যবসায়ী ও নিহতের বন্ধুরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্যে নিহতের মা আকলিমা আহসান ইতি, ভাই আবিদ উর রহমান রিফাদ সরকার, বোন বুশরা ফেরদৌস, সুলতানা ফেরদৌস, শিশু মেয়ে সুধা, স্থানীয় ইউপি সদস্য সাত্তারসহ এলাকাবাসী হত্যায় জড়িত আসামিদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নিহতের ছোটভাই আবিদ উর রহমান রিফাদ সরকার জানান, গত শুক্রবার রাত সাড়ে ৭টায় দিকে উস্থি ইউনিয়নের কান্দিপাড়া সরকার বাড়ি এলাকার বীরমুক্তিযোদ্ধা মরহুম কেবিএম আহসান উল্লাহ ফেরদৌস সরকারের ছেলে আরিফ উর রহমান রিয়াদ সরকার তার অপর সঙ্গীকে নিয়ে ফরিদপুর গ্রামে বড় দিঘিরপাড় এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্বে শত্রæতার জের ধরে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় রিয়াদ সরকার মারা যান। এ ঘটনায় শনিবার রাতে নিহতের ছোটভাই রিফাদ সরকার বাদী হয়ে দশজনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পাগলা থানায় একটি মামলা দায়ের করেন।