রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি শফিকুল কাদির,
ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ প্রমূখ।