রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলমগীর (৩৫) নামের এক যুবক গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এসময় পৌরশহরের কড়ইতলী এলাকায় মৃত আঃ রহমানের ছেলে হালিম ওরফে আলীম (৩০) নামের তার আরো এক সহযোগী যুবক পালিয়ে যায়। গরু চোর আলমগীর পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার সাহেবেরচর নয়াপাড়া (খাঁ পাড়া) গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর সকালে মোঃ রফিকের বাড়ি থেকে লাল রংয়ের গরটি চুরি হয়। যায় মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরে চুরিকৃত গরু নিয়ে যাওয়ার সময় খারুয়া বড়াইল সাকিনস্থ তপন মার্কেটের সামনে গরুসহ চোর আলমগীর জনতার হাতে আটক হয়। অন্য চোর আলীম পালিয়ে যায়।
এঘটনায় গরু মালিক উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মোঃ রফিক বাদী হয়ে আটককৃত সহ পালিয়ে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি গরু চুরির মামলা দায়ের করেছেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, আটককৃত গরুসহ চোরকে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে।