রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সাড়ে তিন শিশুর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গফরগাঁও পৌর শহরের খান বাহাদুর ইসমাঈল সড়কের থানার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ফারজানা উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে।
জানা যায়, পিতা-মাতার সাথে অটোরিকশা দিয়ে নিহত শিশু ফারজানা বাড়িতে যাচ্ছিল। এসময় খান বাহাদুর ইসমাঈল সড়কের থানার মোড় এলাকায় তাঁদের অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। পরে ফারজানা বাহিরে মাথা বের করে বাহিরে দেখার সময় পিছন দিক থেকে অন্য আরেকটি অটোরিকশা এসে তাঁর মাথায় ধাক্কা দিলে সে অটোরিকশা থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে।