তারাকান্দায় মাদকসহ গ্রেফতার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঃ কাইয়ুম (২৯) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সে তিলাটিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।

সোমবার দিবাগত রাতে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তারাকান্দা থানার কর্মকর্তার (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসকা ইউনিয়নের তিলাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঃ কাইয়ুমকে দুই শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার ৩ শত টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সারণী ৩১/১ ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *