প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাধারণ জনগণকে রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, গফরগাঁও উপজেলা শাখা। গত সোমবার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর ফাযিল মাদ্রাসার পাশে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস, গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজি প্রধান অতিথি হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রসুলপুর ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক ডাঃ মোহাম্মদ মামুনুর রশীদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা সাবেক বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রোগ্রামটিতে রক্তের গ্রুপ নির্ণয় করেন মোহাম্মদ খোবায়েদ আহমেদ।

উক্ত ক্যাম্পেইনটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, গফরগাঁও উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ নূরুল হক ও রসুলপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল সালমান। তারা বলেন, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি।

এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com