প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহের জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক নির্বাচনি জনসভা।
এই নির্বাচননীয় জনসভায় ১০ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ -৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
জনসভায় দেশ ও জাতির চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বক্তারা সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ আগামী দিনের রাষ্ট্র পরিচালনার একটি বাস্তবভিত্তিক ও জনকল্যাণমূলক রূপরেখা তুলে ধরেন।
এছাড়াও ময়মনসিংহ সদর আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এই ঐতিহাসিক জনসভায় জামায়াতে ইসলামী ও শরিক ১০ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, পেশাজীবী, ছাত্র-যুবক, নারীসমাজসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

