মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রে এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম এমপি, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী, কোম্পানি কমান্ডার, র্যাব-১৪, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ, ডেপুটি সিভিল সার্জন, ময়মনসিংহ,।
উক্ত সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন উপজেলা চেয়ারম্যানগণ; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।