রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
!
ময়মনসিংহের গফরগাঁও সাহিত্য সংসদের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার (১২ নভেম্বর) বিকালে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরুজ, প্রবীণ সাংবাদিক কমরেড আজিম উদ্দিন মাষ্টার , গফরগাঁও সাহিত্য সংসদের সদস্য সচিব এডভোকেট সাইফুস সালেহীন, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমূখ।