গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে ঝগড়ায় পিটিয়ে আহত যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে ঝগড়ায় জের ধরে তমিজ উদ্দিন (১৮) নামে এক যুবককে অপর দুই যুবক রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত বুধবার রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে বিপ্লব (১৬), হিরণ মিয়ার ছেলে রিয়াদ (১৬) ও মোফাজ্জল মিয়ার ছেলে তমিজ উদ্দিন (১৮) সোমবার সন্ধ্যায় স্থানীয় ভাটিপাড়া জামে মসজিদের পাশে বসে লুডু খেলছিল। এক পর্যায়ে লুডু খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এরই জের ধরে বিপ্লব ও রিয়াদ লোহার রড দিয়ে তমিজ উদ্দিনকে পিটিয়ে আঘাতপ্রাপ্ত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় স্বজনরা তমিজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বুধবার রাতে চিকিৎসারত অবস্থায় তমিজ উদ্দিনের মৃত্যু হয়।
এঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে নিহত যুবকের পিতা মোফাজ্জল মিয়া বাদী হয়ে ৪জনসহ অজ্ঞাত আসামী করে পাগলা থানায় মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানান, নিহত তমিজ উদ্দিনের ব্রুনাই চলে যাওয়ার প্রক্রিয়া চলছিল। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *