ভালুকায় এক্সিকিউটিভ এ্যাটায়ার কারখানাটিকে লে-অফ ঘোষণা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামে কারখানাটিকে লে-অফ ঘোষণা করা হয়েছে। বেশ কিছুদিন ধরে কাজের অর্ডার সংগ্রহ করতে না পারায় এবং বিদ্যুতের লোডশেডিংসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে ৯ নভেম্বর থেকে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।
কারখানা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামে কারখানাটিতে  অর্ডার না থাকাসহ বিভিন্ন কারনে কাজ বন্ধ রয়েছে। এমনকি শ্রমিকদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকাও দেয়া হচ্ছিলো না। এ নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বেশ কয়েকদফায় আলোচনা হয়। কিন্তু বকেয়া বেতন দেয়ার তারিখ করা হলেও তা দেয়া হচ্ছিলোনা। ফলে গত শনিবার সকালে  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার  শ্রমিকরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরীতে তার প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কর্মরত আছেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন বোনাস ও অভারটাইমের টাকা নিয়ে তালবাহানা শুরু করলে মিলগেইটে বিক্ষোভ করে কয়েকদফায় তাদের দাবি পূরণ করেন। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া থাকার পরও ছুটি ঘোষণা করা হয়। তারা বলেন, গত ৩ নভেম্বর কারখানা বন্ধ করে দেন, শনিবার সকালে তারা কাজে যোগদান করতে গিয়ে দেখেন, কারখানার মূলফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা আরো জানান, বুধবার সকালে তারা পূণরায় কাজে যোগদানের জন্য কারখানার মেইনগেইটে গেলে লে-অফ ঘোষণার নোটিশ টানানে দেখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও শিল্পপুলিশের লোকজন মালিক পক্ষের সাথে কথা বলে তাদেরকে জানানো হয় আগামী ১৫ নভেম্বর তাদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে।
কারখানার  অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ ইমন লে-অফ ঘোষণার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন কারণে কারখানা চালু রাখা খুবই দূষ্কর হয়ে পড়েছে। তাই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে এবং আগামী ৮ ডিসেম্বও পর্যন্ত তা চলমান থাকবে। তবে, চেষ্টা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে যাতে কারখানাটি যাতে চালু করা যায়। তিনি আরো বলেন, শ্রম আইন, ২০০৬ এর ১৬ ধারা অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধাসহ বকেয়া ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, লে-অফের বিষয়ে মালিক পক্ষের সাথে কথা তার কথা হয়। মালিকপক্ষ জানিয়েছেন, কিছুদিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করাসহ কারখানাটি চালু করা হবে। পরে বিষয়টি শ্রমিকদের বুঝিয়ে বলা হলে, তারা মেনে নিয়ে স্বস্ব বাসস্থানে চলে যান।
ময়মনসিংহ শিল্প জোন ৫ এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, কাজের অর্ডার না থাকাসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে এক্সিকিউটিভ এ্যাটায়ার কারখানটি লে-অফ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করে আসছিলো। বুধবার সকালেও শ্রমিকরা তাদের দাবির বিষয়ে মিলগেইটে জড়ো হলে শিল্পপুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে আগামী ১৫ নভেম্বর বকেয়া পরিশোধ করা সিদ্ধান্ত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *