রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সুপার ভাইজার মোঃ ইমদাদুল হকের উপস্থাপনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও বারবাড়িয়া পর্যটনশিল্প সমবায় সমিতি লিঃ সংগঠক মোখলেছুর রহমান। সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মীর কাসেম।
আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজল, গফরগাঁও বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ফকির এ মতিন ও সফল সমবায়কর্মী এস এম ওয়াহিদুর রহমান বাদল প্রমূখ। অনুষ্ঠানে সমবায় সমিতির কর্মকর্তা, সদস্যগণ, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।