গফরগাঁওয়ে শুশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুশুরবাড়ি বেড়াতে এসে জামাই
মেহেদি হাসান রনি (৩০) বাড়ির পাশে একটি আমগাছের গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত অনুমান ১১টায় দিকে উপজলার বারবাড়িয়া ইউনিয়নে চাইরপাড়া গ্রামে এঘটনাটি ঘটে। নিহত রনি পার্শ্ববর্তী ভালুকা উপজেলার সাজনগাঁও গ্রামের মোঃ জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে উপজেলার চাইরপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিনের মেয়ে সুমি আক্তার (২৫) সাথে ভালুকা উপজেলার সাজনগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসান রনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনের কলহ চলে আসছিল। ঘটনাদিন রাত ৯টায় দিকে জামাই রনি শুশুরবাড়িতে বেড়াতে আসে। আসার পর রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাত অনুমান ১১ টায় দিকে স্বামী রনি রাগে ও ক্ষোভে বাড়ির পাশে আমগাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ আজ শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে জামাই রনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে আজ শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *