গফরগাঁওয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গফরগাঁও উপজেলার মধ্য বাজারে দলীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঢালী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহউদ্দিন পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল প্রমূখ।
আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে হত্যা করে।
পরে জাতির পিতা, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।
জাতীয় জেল হত্যা দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *