রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অ্যাডভোকেট শাহাব উদ্দিন কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কলেজের অধ্যক্ষ এ কে এম মাহমুদ
হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের এইচ এস টি টি আই এর সাবেক পরিচালক প্রফেসর মেজর (অবঃ) আজিজ আহমেদ সাদেক রেজা।
বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন।
কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক শারমিন আক্তারের উপস্থাপনায় শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন- পাচঁবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হক ফেরদৌস, পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক রন্জন, লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সমাজসেবক মোঃ শাহ আলম, কলেজের প্রভাষক শাহ্ আলম, প্রভাষক শাহজাদ সুমন, বিদায়ী শিক্ষার্থী মেহেদী ফকির, নাহিদা জামান জ্যুতি ও জান্নাত আকতার প্রমূখ।
শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক লুৎফর রহমান।
জানা গেছে, বিগত বছরে শতভাগ কৃতকার্যের সফলতা অর্জনকারী কলেজটিতে বর্তমান ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ জন।