গফরগাঁওয়ে জাতীয় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘‘শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী কলেজের শিক্ষক এবং বিএনসিসির অংশগ্রহনে গফরগাঁও সরকারি কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গফরগাঁও সরকারি কলেজ চত্বরে দিবসটির উদযাপন কমিটির আহবায়ক ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, মহিলা কলেজের প্রভাষক ফেরদৌস আহমেদ খান, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রুস্তম আলী গোলন্দাজ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, চরমছলন্দ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ হারুনুর রশিদ প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *