ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও সমাবেশ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বিশাল র‍্যালী ও যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স বলেন, ‘আওয়ামী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে হুঙ্কার দিচ্ছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন এসব হুঙ্কারে কোনও কাজ হবে না। জনগণ জেগে উঠেছে, হুঙ্কার দিয়ে ,দমন নিপিড়ন চালিয়ে জনতার শক্তিকে রোধ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জনগণের রাজনীতি করেছেন, যুবদল প্রতিষ্ঠা করে গঠনমূলক কাজের মাধ্যমে অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করেছেন, ভিক্ষার হাতকে কর্মীর হাতে পরিণত করে স্বনির্ভর দেশ গড়ার সোপান তৈরী করেছেন। সেই যুবদল দেশ ও জনগণকে রক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি , দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। গণ অভ্যূত্থান সৃস্টি করে  দুর্ণীতি,লুটপাট,দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে শহীদদের রক্ত ছুঁয়ে যুবদলের নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।’


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *