গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুল, সলিমুল্লাহ মোস্তফা, নাসির উদ্দিন মনির, “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ নেতৃবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে উপজেলার ৪’শ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *