ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে গফরগাঁওয়ের সদস্য ও সংরক্ষিত সদস্য পদে রিপন ও দিলরুবা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে গফরগাঁও উপজেলা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। উপজেলা পরিষদ বিদ্যানিকেতন কেন্দ্রে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টায় পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পূর্বে জেলা পরিষদ সদস্য পদে দেলোয়ার হোসেন রিপন ও সংরক্ষিত সদস্য পদে দিলরুবা আক্তার কাজল বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে শুধু চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। এতে উপজেলা পরিষদ, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১১ জন জনপ্রতিনিধির মধ্যে ২০৪ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনায় দেখা যায় এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীকে পেয়েছেন ১৯১ ভোট, আমিনুল ইসলাম আমিন চশমা প্রতীকে ০৭ ভোট, মোঃ নূরুল ইসলাম রানা ঘোড়া প্রতীকে ও মোঃ হামিদুল ইসলাম মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ০৩ ভোট করে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূর মোহাম্মদ বলেন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!